বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বায়েজিদ বোস্তামী থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করিয়া ৯৫০ (নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন গ্রেফতার বাংলা নব-বর্ষের শুভেচ্ছা জানান তরুন রাজনৈতিক ব্যাক্তি আরিফুল ইসলাম সিদ্দিকী তরুনদের সামনে বিদ্রোহী কবি নজরুল ইসলাম কে তুলে ধরার আহবান জানান -চট্টগ্রামের ডিসি আওয়ামী লীগের কারাবন্দী একজন সাবেক রাজনীতিককে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তাঁর পরিবারের কাছে ১ কোটি টাকা চেয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) একজন প্রসিকিউটর (রাষ্ট্রপক্ষের আইনজীবী)। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাঙামাটি জেলার যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমার পদত্যাগের পাঁচ দিন পর জুরাছড়িতে উপজেলা কমিটির আহ্বায়কসহ ৮৭ জন পদত্যাগ করেছেন। সোমবার (৯ মার্চ) এক বিশেষ সভায় উপজেলা কমিটির আহ্বায়ক অসিম চাকমাসহ পূর্ণাঙ্গ কমিটির সব সদস্য গণপদত্যাগের সিদ্ধান্ত নেন। “আলোচিত ঘটনা ওয়ান-ইলেভেন চক্রান্তের আদ্যোপান্ত ” “মাদকের বিরুদ্ধে সংবাদ করায় কারাগারে সাংবাদিক” জোবায়েদ হত্যাকাণ্ড সামনে দাঁড়িয়ে দেখে বর্ষা, মৃত্যু নিশ্চিত হয়ে বাসায় চলে যায় । জামায়াতের ওপর এনসিপির ক্ষোভ যে কারনে: আগের রাতে হয় দীর্ঘ বৈঠক

আগুনে ব্রাজিলের ছয় ফুটবলারসহ ১০ জনের মৃত্যু

রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ এক এল ক্লাসিকো শেষ হলো ভিনিসিয়ুস জুনিয়রের। খুশিতে এখন আকাশে চড়ার কথা তাঁর। কিন্তু ব্রাজিলিয়ান তারকা এখন প্রার্থনায় বসেছেন। মন খারাপ করে ঈশ্বরের কাছে হাত তুলেছেন। কারণ, যে ক্লাবে তাঁর বেড়ে ওঠা, সেই ফ্লামেঙ্গোতে যে হয়ে গেছে এক ভয়ংকর দুর্ঘটনা। ব্রাজিলিয়ান ক্লাবের স্পোর্টস কমপ্লেক্সে আগুনে পুড়ে ১০ জন মারা গেছে!

 

রিও ডি জেনিরোর পশ্চিমে ভারগেম গ্রান্দে অবস্থিত ফ্লামেঙ্গোর স্পোর্টস কমপ্লেক্স। এখানে মূলত একাডেমির খেলোয়াড়েরাই থাকে। ১৪ থেকে ১৭ বছরের কিশোর ফুটবলারদের আবাসস্থল এটা। রিওর পুলিশ বিভাগ জানিয়েছেন, এখানে অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে । ফায়ার সার্ভিসের কাছে সহযোগিতার জন্য ফোন করা হয়েছিল স্থানীয় সময় ভোর ৫টা ১৭ মিনিটে। আগুন নিয়ন্ত্রণ আনতে ২ ঘণ্টা সময় লেগেছে।

 

গ্লোবো টিভির সূত্র জানিয়েছে, নিদো দেল উরুবুর পুরোনো অংশে আগুনের সূত্রপাত। সেখানে ক্লাবের ১৪ থেকে ১৭ বছর বয়সীরাই থাকে। রিয়ালে আসার আগে এই ক্যাটাগরিতে খেলেই সবার নজরে এসেছেন ভিনিসিয়ুস। টুইটারে তাই কিছুক্ষণ আগেই ভিনিসিয়ুস লিখেছেন, ‘কী কষ্টের সংবাদ। সবার জন্য প্রার্থনা করুন। সবাই শত থাকুন, শক্ত থাকুন।’ ভিনিসিয়ুসের আরেক সঙ্গী এসি মিলানের লুকাস পাকুয়েতাও সবাইকে প্রার্থনা করার অনুরোধ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

প্রযুক্তি সহায়তায় রায়তাহোস্ট