সংবিধানের ৪(ক) অনুচ্ছেদ অনুযায়ী বিচার হবে নাকি নির্বাচিত সরকারের কোন জাতীয়তাবাদ বিধান দিয়ে হবে৷
জাতির পিতার প্রতিকৃতি :
[ ৪ক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পীকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারী ও আধা-সরকারী অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারী কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনসমূহে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে।]
নোট : সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ (২০১১ সনের ১৪ নং আইন)-এর ৫ ধারাবলে ৪ক অনুচ্ছেদ প্রতিস্থাপিত।
সংবিধান অনুযায়ী হইলে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কি বিচার হবে…? উনার পিছনেত শেখ মুজিবের ছবি রাখে নাই।
গত ১৬ বছরে একই অপরাধে যাদের চাকুরি চলে যায়, জুলুম-নির্যাতনের স্বীকার হইছে, মিথ্যা মামলা খাইছে তাদের কি হবে….
প্রথমত হলো – সংবিধান মানলেত প্রধানমন্ত্রী শেখ হাসিনাই থাকে।
গুরুত্বপূর্ণ ইতিহাস স্বরন করিয়ে দেই – ২০০৭ সালের নির্বাচনে বিএনপির রাষ্ট্রপতিকে জোর করে বসানোর ফলে ওয়ান ইলেভেন এসেছিল, বিএনপির সে ভূলেই জাতি ১৭ বছর ফ্যাসিবাদের কবলে ছিল।
২০২৬ নির্বাচনের পর আওয়ামী রাষ্ট্রপতিকে নিয়ে বিএনপি প্রথম অধিবেশন শুরু করলে আবারো পুরানো সে একই ভূলের মাশুল গুনবে।
