বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বায়েজিদ বোস্তামী থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করিয়া ৯৫০ (নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন গ্রেফতার বাংলা নব-বর্ষের শুভেচ্ছা জানান তরুন রাজনৈতিক ব্যাক্তি আরিফুল ইসলাম সিদ্দিকী তরুনদের সামনে বিদ্রোহী কবি নজরুল ইসলাম কে তুলে ধরার আহবান জানান -চট্টগ্রামের ডিসি আওয়ামী লীগের কারাবন্দী একজন সাবেক রাজনীতিককে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তাঁর পরিবারের কাছে ১ কোটি টাকা চেয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) একজন প্রসিকিউটর (রাষ্ট্রপক্ষের আইনজীবী)। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাঙামাটি জেলার যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমার পদত্যাগের পাঁচ দিন পর জুরাছড়িতে উপজেলা কমিটির আহ্বায়কসহ ৮৭ জন পদত্যাগ করেছেন। সোমবার (৯ মার্চ) এক বিশেষ সভায় উপজেলা কমিটির আহ্বায়ক অসিম চাকমাসহ পূর্ণাঙ্গ কমিটির সব সদস্য গণপদত্যাগের সিদ্ধান্ত নেন। “আলোচিত ঘটনা ওয়ান-ইলেভেন চক্রান্তের আদ্যোপান্ত ” “মাদকের বিরুদ্ধে সংবাদ করায় কারাগারে সাংবাদিক” জোবায়েদ হত্যাকাণ্ড সামনে দাঁড়িয়ে দেখে বর্ষা, মৃত্যু নিশ্চিত হয়ে বাসায় চলে যায় । জামায়াতের ওপর এনসিপির ক্ষোভ যে কারনে: আগের রাতে হয় দীর্ঘ বৈঠক

একটি শিরোপাও ছাড় দেবে না বার্সা

দলটা যে বার্সেলোনা। সব ট্রফির জন্যই তাঁরা লড়াই করে যাবে শেষ পর্যন্ত। না হলে কি গত দশ বছরের মধ্যেই দু-দুবার ‘ট্রেবল’ সম্ভব! এবার কোপা ডেল রে শেষ আটে সেভিয়ার কাছে প্রথম লেগে ২-০ গোলে হেরে শেষ আট থেকেই বাদ পড়ার শঙ্কা জেগেছিল টানা চারবারের চ্যাম্পিয়নদের। লা লিগা আর চ্যাম্পিয়নস লিগকে গুরুত্ব দিতে গিয়ে কোপা ডেল রে নিয়ে আগ্রহ কম বার্সেলোনার, এমন কথাও শোনা যাচ্ছিল। মেসিকে কেন বিশ্রাম দেওয়া হয়েছিল প্রথম লেগে তা নিয়েও কম কথা শুনতে হয়নি বার্সা কোচকে। তবে ফিরতি লেগের ফলই বলে দিচ্ছে কোনো টুর্নামেন্টকেই ছোট করে দেখে না বার্সা। সেভিয়ার মতো দলকে ৬-১ গোলে হারানো কি চাট্টিখানি কথা!

কাল ফিরতি লেগ জিতে মেসি বলেন, ‘এটা বলা হচ্ছিল যে কাপের আশা ছেড়ে দিয়েছি বা এটি নিয়ে আমাদের আগ্রহ নেই। বার্সেলোনায় আমরা সবকিছুর জন্য লড়াই করি। ’ এই ম্যাচ দিয়ে কোপা ডেল রে-তে গোলের ‘ফিফটি’ তুলে নিলেন মেসি, ‘গোলটি করার আগে আমি কয়েকটা সুযোগ মিস করেছি। কিন্তু ওরা কাজ সেরে রেখেছে এবং আমার গোলটা যখন হয়, তাঁর আগেই সব নির্ধারণ হয়ে গিয়েছে। দল অসাধারণ খেলেছে এবং আমরা পরের রাউন্ডে উঠে গেছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

প্রযুক্তি সহায়তায় রায়তাহোস্ট