বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বায়েজিদ বোস্তামী থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করিয়া ৯৫০ (নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন গ্রেফতার বাংলা নব-বর্ষের শুভেচ্ছা জানান তরুন রাজনৈতিক ব্যাক্তি আরিফুল ইসলাম সিদ্দিকী তরুনদের সামনে বিদ্রোহী কবি নজরুল ইসলাম কে তুলে ধরার আহবান জানান -চট্টগ্রামের ডিসি আওয়ামী লীগের কারাবন্দী একজন সাবেক রাজনীতিককে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তাঁর পরিবারের কাছে ১ কোটি টাকা চেয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) একজন প্রসিকিউটর (রাষ্ট্রপক্ষের আইনজীবী)। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাঙামাটি জেলার যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমার পদত্যাগের পাঁচ দিন পর জুরাছড়িতে উপজেলা কমিটির আহ্বায়কসহ ৮৭ জন পদত্যাগ করেছেন। সোমবার (৯ মার্চ) এক বিশেষ সভায় উপজেলা কমিটির আহ্বায়ক অসিম চাকমাসহ পূর্ণাঙ্গ কমিটির সব সদস্য গণপদত্যাগের সিদ্ধান্ত নেন। “আলোচিত ঘটনা ওয়ান-ইলেভেন চক্রান্তের আদ্যোপান্ত ” “মাদকের বিরুদ্ধে সংবাদ করায় কারাগারে সাংবাদিক” জোবায়েদ হত্যাকাণ্ড সামনে দাঁড়িয়ে দেখে বর্ষা, মৃত্যু নিশ্চিত হয়ে বাসায় চলে যায় । জামায়াতের ওপর এনসিপির ক্ষোভ যে কারনে: আগের রাতে হয় দীর্ঘ বৈঠক

পিকনিক করে সিনেমার উন্নতি হবে না: অনন্ত

এসব পিকনিক চলচ্চিত্রের উন্নয়নে কোনো ভূমিকা রাখবে না। তবে এটা নিজেদের মধ্যকার দলাদলি দূর করতে পারে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পিকনিকে গিয়ে এমনটাই বলেছেন আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিল। গতকাল বুধবার ঢাকার অদূরে গাজীপুরের একটি রিসোর্টে স্ত্রী চিত্রনায়িকা বর্ষাকে সঙ্গে নিয়ে যান।

ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে শুরু হচ্ছে অনন্ত জলিলের নতুন সিনেমা ‘দিন: দ্য ডে’–এর শুটিং। এই ছবির মাধ্যমে কয়েক বছর বিরতির পর আবার শুটিংয়ে ফিরছেন অনন্ত ও বর্ষা। ছবিটির শুটিং বাংলাদেশ ছাড়া ইরান, তুরস্ক ও আফগানিস্তানের বিভিন্ন জায়গায় হবে। অভিনয়শিল্পীরাও থাকবেন এসব দেশের।

 

ব্যবসায়ী অনন্ত জলিল ২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে আলোচনায় আসেন। এরপর একে একে আরও পাঁচটি সিনেমায় অভিনয় করেন তিনি। ছবিগুলো হচ্ছে ‘হৃদয়ভাঙা ঢেউ’, ‘দ্য স্পিড’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’ এবং ‘মোস্ট ওয়েলকাম টু’। ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ও ‘মোস্ট ওয়েলকাম টু’ ছবির পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা শুরু হয় অনন্ত জলিলকে নিয়ে। সিনেমায় অভিনয়ের কারণে ব্যবসায়ী অনন্ত জলিলকে চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানেও নিয়মিত দেখা গেছে। এরই ধারাবাহিকতায় এবারও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বনভোজনে (পিকনিক) যান। মুখোমুখি হন সংবাদমাধ্যমের। সেখানে তিনি বনভোজনের বিষয়ে বলেন, ‘এই আয়োজনে বরাবরই আমরা আসার চেষ্টা করি, কারণ আমরা শিল্পী। এখানে এসে ভালোও লাগে। শিল্পী আর পরিচালকদের মধ্যে একতা আছে। আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, শুধু প্রযোজকদের মধ্যে কোনো একতা নেই। অনেকবার চেষ্টাও করেছি, কিন্তু ফলাফল কিছুই হয়নি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

প্রযুক্তি সহায়তায় রায়তাহোস্ট