বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বায়েজিদ বোস্তামী থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করিয়া ৯৫০ (নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন গ্রেফতার বাংলা নব-বর্ষের শুভেচ্ছা জানান তরুন রাজনৈতিক ব্যাক্তি আরিফুল ইসলাম সিদ্দিকী তরুনদের সামনে বিদ্রোহী কবি নজরুল ইসলাম কে তুলে ধরার আহবান জানান -চট্টগ্রামের ডিসি আওয়ামী লীগের কারাবন্দী একজন সাবেক রাজনীতিককে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তাঁর পরিবারের কাছে ১ কোটি টাকা চেয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) একজন প্রসিকিউটর (রাষ্ট্রপক্ষের আইনজীবী)। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাঙামাটি জেলার যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমার পদত্যাগের পাঁচ দিন পর জুরাছড়িতে উপজেলা কমিটির আহ্বায়কসহ ৮৭ জন পদত্যাগ করেছেন। সোমবার (৯ মার্চ) এক বিশেষ সভায় উপজেলা কমিটির আহ্বায়ক অসিম চাকমাসহ পূর্ণাঙ্গ কমিটির সব সদস্য গণপদত্যাগের সিদ্ধান্ত নেন। “আলোচিত ঘটনা ওয়ান-ইলেভেন চক্রান্তের আদ্যোপান্ত ” “মাদকের বিরুদ্ধে সংবাদ করায় কারাগারে সাংবাদিক” জোবায়েদ হত্যাকাণ্ড সামনে দাঁড়িয়ে দেখে বর্ষা, মৃত্যু নিশ্চিত হয়ে বাসায় চলে যায় । জামায়াতের ওপর এনসিপির ক্ষোভ যে কারনে: আগের রাতে হয় দীর্ঘ বৈঠক

টাঙ্গাইলে ধর্ষণের ফলে বাক ও শ্রবণ প্রতিবন্ধী অন্তসত্ত্বা; বিএনপি নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলের কালিহাতীতে বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় সদ্য বহিষ্কৃত এক বিএনপি’র নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। সোমবার বিকেলে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আব্দুল হামিদের ছেলে ইসমাইল হোসেন (৫৫)। তিনি ওই ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ছিলেন। ধর্ষণের ফলে ওই তরুণী প্রায় ৬ মাসের অন্তসত্ত্বা হয়ে পড়ে।

সোমবার রাত ৮টার দিকে র‌্যাব-১৪ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার কাউছার বাঁধন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি জানান।

ধর্ষণের বিষয়টি জানাজানি হলে ইসমাইল হোসেনকে গত শুক্রবার জেলা বিএনপি দল থেকে বহিষ্কার করে। এর পর থেকে ইসমাইল পলাতক ছিলেন।

কোম্পানী কমান্ডার কাউছার বাঁধন বলেন, এ ঘটনায় গত বৃহস্পতিবার ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কালিহাতী থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে তিনি আত্মগোপনে চলে যায়। এঘটনাটি ব্যাপক আলোচনা হলে র‌্যাব তদন্ত শুরু করে। পরে সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকা থেকে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

প্রযুক্তি সহায়তায় রায়তাহোস্ট